ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি: বক্ষব্যাধি হাসপাতালে থমথমে পরিস্থিতি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি: বক্ষব্যাধি হাসপাতালে থমথমে পরিস্থিতি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালেচতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের কর্মচারী অফিসের সামনে এ ঘটনা ঘটে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে।

গুলিবিদ্ধ জামাল হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার ডান চোখে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। ঘটনার সময় মাস্ক পরা দুজন ব্যক্তি তার ভাইয়ের ওপর অতর্কিত গুলি চালায়।
তিনি বলেন, “জামাল চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সামনে নির্বাচন আসায় তিনি আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এতে কিছু মহল ক্ষুব্ধ হয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছিল।”

জসিমের ধারণা, এই আক্রমণ নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত অবস্থায় জামালকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তার চোখে গুলির চিহ্ন রয়েছে।”

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় হাসপাতালজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দায়িত্বশীলরা বলছেন, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি: বক্ষব্যাধি হাসপাতালে থমথমে পরিস্থিতি

আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫