ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে রাঙ্গামাটিতে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির নবাগত সভানেত্রী পরিচিতি সভা আওয়ামিলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই ঢাকা উত্তর এর ডিবির বিশেষ অভিযানে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জোরারগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাভারে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি কোটি টাকার মালামাল জব্দ কিশোরগঞ্জ কটিয়াদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ব্রাক্ষ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক দোকানপাট লুটপাট ও আহত-৫০

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

স্টাফ রিপোর্টার  
  • আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫০৮ বার পড়া হয়েছে

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

                                          স্টাফ রিপোর্টার  

আজ (৩০ জুলাই) বুধবার দিনব্যাপী কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মানবিকশিক্ষাবান্ধব কর্মসূচি পালন করেছেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সোবহান

সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মধ্য কাঁঠালবাড়ি গ্রামের ভানু মাস্টারের বাড়ির সংলগ্ন শ্মশানে রাস্তা না থাকায় সেখানে সড়ক নির্মাণ ও শ্মশানের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।

এছাড়া তিনি জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, গুনাইগাছ ডিগ্রি কলেজ, মেধা বিকাশ কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চর বজরা পূর্বপাড়া জামে মসজিদে একটি মাইক প্রদান করেন তিনি। একই এলাকার যুব ক্লাবের উদ্যোগে এবং তার সহযোগিতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছাড়া কেবলকৃষ্ণ গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত মোরশেদা বেগমকে দুই বান্ডিল ঢেউটিন সহায়তা হিসেবে প্রদান করেন।

এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণকালে সাধারণ মানুষ আব্দুস সোবহানকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, উলিপুর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জাতীয় পার্টির উলিপুর-৩ আসনের মনোনীত এই প্রার্থী আরও জানান, আগামী দিনগুলোতেও তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫