ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

আজ (২০ জুলাই) রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে শনিবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল খালেক মেসের সামনে থাকে তাকে গ্রেফতার করা হয়।

মঞ্জুরুল হক মানিক রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তদন্তে সন্ধিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, রংপুরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মানিক নামের ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫