ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

চন্দ্রগঞ্জ উপজেলা বটতলীতেই সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, মোঃ আবদুল আজীম।
  • আপডেট সময় : ১১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জ উপজেলা বটতলীতেই সিদ্ধান্ত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার, মোঃ আবদুল আজীম।

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন নয়টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনের প্রস্তাবনাকল্পে স্থানীয় জনসাধারনের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ) দুপুর সদরের বটতলী বাজার উপজেলা মডেল মসজিদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনিক কার্যালয় হিসেবে বটতলীকে প্রাধান্য দেয়া হয়েছে। সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ,চন্দ্রগঞ্জ থানা ইনচার্জ ফয়জুল আজীম, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা অভি দাস সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেয়। উপস্থিত ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের নিকট ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ নির্মানের প্রস্তাবনা করেন। উপজেলার অধীনে রয়েছে ৭নং বশিকপুর, ৮ নং দত্তপাড়া,৯ নং উত্তর জয়পুর,১০ নং চন্দ্রগঞ্জ, ১১নং হাজীরপাড়া,১২ নং চরশাহী,১৩ নং দিঘলী, ১৪নং মান্দারী ও ১৮ নং কুশাখালী ইউনিয়ন। উপস্থিত ব্যক্তিবর্গের মতামত সরকারকে জানানো হবে বলে ব্যক্ত করে গণশুনানীর প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জ উপজেলা বটতলীতেই সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫