Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় যুবদল নেতাসহ গ্রেফতার -৬

মোঃ মাহবুবুর রহমান,ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে রাশেদুল ইসলাম রাশেদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটানায় জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ ৬ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার(১১) ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষ মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। গত শুক্রবার দুপুরে পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে এ অপহরনের ঘটনা ঘটে। পরে ৯৯৯ ফোন পেলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোয় হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ভোলানাথপুর /সাব্বির মিয়া(২৩) পিতা বাকি মিয়া২/ রনি মিয়া(২৪) পিতা ফরিদ মিয়া
৩/ রাসেল আহম্মেদ(৩৩) রমজান মিয়া
৪/ শান্ত মিয়া(২৩) পিতা বাকি মিয়া
৫/ রনি মিয়া(২৫) পিতা আরজু মিয়া
৬/ শিপলু মিয়া(২৭) পিতা বারেক মিয়া
ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদ জানান, গতকাল দুপুর আড়াইটার সময় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন যুবক আমার পূর্বাচল উপশহরের ১৩ নম্বর সেক্টরের অফিসে ঢুকে অপহরন করে নিয়ে যায় আমাকে। এ সময় মারধর করে ৭০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে ৯৯৯ আমার আত্মীয় স্বজনরা ফোন দিলে বিষয়টি টের পেলে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসামীরা পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৮ সালে র চাচাতো ভাই রাকিবের মেয়ে সূর্বনাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই হুমকি-ধামকি দিয়ে আসছিল রাসেল ও তার লোকজন। শুক্রবারের অপহরণও এরই ধারাবাহিকতা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,গতকাল ব্যবসায়ী রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ ঘটনা ঘটেছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬জনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

7 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

8 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

8 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

8 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

8 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

9 hours ago

This website uses cookies.