Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৩০, আহত সাড়ে তিন হাজার

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

গত ১৩ জুন থেকে ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানে ইরানে প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ সংস্থা ‘নূর’ জানিয়েছে, এখন পর্যন্ত এই সংঘাতে অন্তত ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। এটি চলমান সহিংসতা শুরুর পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া প্রথম বড়সড় প্রাণহানির পরিসংখ্যান।

এর আগে গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, নিহতের সংখ্যা ২২৪। তবে মানবাধিকার পর্যবেক্ষণকারী গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) শুক্রবার দাবি করেছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬৫৭ জন ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, চলমান সংঘাতে তাদের দেশে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ২ হাজার ৫১৭ জন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল টানাপড়েনের মধ্যে এই সংঘর্ষ নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়েছে। দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি ও পরিসংখ্যান উঠে আসছে, যা নিরপেক্ষ যাচাইয়ের অভাবে অনেক সময় প্রশ্নের মুখেও পড়ছে।

Md Omor Sunny

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

12 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

13 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

13 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

13 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

13 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

13 hours ago

This website uses cookies.