যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৩০ লক্ষ টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইন সহ চার মাদক কারবারি গ্রেফতার
ফখরুল আলম সাজু, ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো- মো: শুকুর আলী (৫০), মো: আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), মো: মোবারক (৪২) ও সুমন (২৭)।
বুধবার ১১ জুন ২০২৫ দয়াগঞ্জ এলাকায় গ্রেফতারকৃত মো: শুকুর আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি খোলা স্টোর রুম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তথ্য পাওয়া যায় দয়াগঞ্জে একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শুকুর আলী, আরিফ, মোবারক ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ছয় লক্ষ ৭৫ হাজার), ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার), আট হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩১ হাজার টাকা) ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.