ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার রংপুর।
(১১ জুন) বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা তিস্তা ব্রিজের দক্ষিণে একটি খাবার হোটেলের সামনে রংপুরের কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন – কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ওলি মিয়ার স্ত্রী সোহানা মনি (২৮) ও একই এলাকার মো. আব্দুল জব্বারের মেয়ে রুনা (২৭), গাইবান্ধা জেলার পলাশাবাড়ি থানার রায়গ্রাম গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা দক্ষিণে জনৈক মো. এনামুল হকের খাবার হোটেলের সামনে তিস্তা টু রংপুর আগামী মহাসড়কের ওপর পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন নারী মাদক কারবারিকে আটক করে তারা। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই কংকন বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.