স্টাফ রিপোর্টার রংপুর।
(১১ জুন) বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা তিস্তা ব্রিজের দক্ষিণে একটি খাবার হোটেলের সামনে রংপুরের কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন - কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ওলি মিয়ার স্ত্রী সোহানা মনি (২৮) ও একই এলাকার মো. আব্দুল জব্বারের মেয়ে রুনা (২৭), গাইবান্ধা জেলার পলাশাবাড়ি থানার রায়গ্রাম গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা দক্ষিণে জনৈক মো. এনামুল হকের খাবার হোটেলের সামনে তিস্তা টু রংপুর আগামী মহাসড়কের ওপর পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন নারী মাদক কারবারিকে আটক করে তারা। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই কংকন বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২