ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬ গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প ২৮ মার্চ রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক ইনসার্ভিস ট্রিইনিং ও গুণীজন সংবর্ধনা ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি গুলিস্তানে নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, পালালেন ব্যবসায়ীরা, ঈদ সামনে রেখে কমিশন বাণিজ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ

নরসিংদীতে সাংবাদিক এর উপর ন্যাক্কারজনক হামলা ও তিন লক্ষ টাকা লুট

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

নরসিংদীতে সাংবাদিক এর উপর ন্যাক্কারজনক হামলা ও তিন লক্ষ টাকা লুট

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবৎ মনোহরদীর মাদকাসক্ত আব্দুল জব্বার নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি-সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় এসব অনিয়মের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করায় কাজী শরিফুল ইসলাম শাকিলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। তারই ধারাবাহিকতায় হঠাৎ করে আব্দুল জব্বার ৬ থেকে ৭ জন যুবক মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পেয়ে কাজী শরিফুল ইসলাম শাকিলের ওপর সন্ত্রাসী হামলা করে টেঁনে-হেঁছড়ে তাদের গাড়ীতে তুলে অপহরণ ও গুম করার চেষ্টা করে। এ সময় নিহত হাফেজ আবুল কালামের পরিবারের জন্য প্রবাস থেকে পাঠানো ৩ লাখও নিয়ে যায় তারা। সেখানে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। লোক সমাগম দেখে জব্বার ও তার বাহিনী পালিয়ে যায়। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ব্যাপারে কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাফেজ আবুল কালাম এর স্ত্রীর জন্য পাঠানো টাকা পৌঁছাতে গেলে সমন্বয়ক দাবি কারী মাদকাসক্ত জব্বার ও তার বাহিনী আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে গুম করার চেষ্টা করে। আমার সঙ্গে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জব্বারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপার নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন,আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সাংবাদিক এর উপর ন্যাক্কারজনক হামলা ও তিন লক্ষ টাকা লুট

আপডেট সময় : ১২:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫