সংবাদ শিরোনাম :
মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
- আপডেট সময় : ০৯:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার(২৬ মে)দুপুরে উপজেলার হাতির দিয়া বাজারে ” জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের” সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
প্রদত্ত মূল্যর বিনিময়ে প্রতিশ্রুত পণ্য না দেওয়া বা নিম্নমানের পণ্য দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখার অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”এর ৪৫ ও ৫১ ধারায় তিনজন ব্যবসায়ীকে ৫০০০/টাকা করে সর্বমোট= ১৫০০০/টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সহযোগিতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক,মোঃ মোবারক হোসেন ও জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।














