অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত : রাতভর বৃষ্টিতে মানুষ চরম দুর্ভোগের শিকার
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২০ মে) মঙ্গলবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর অলিগলি ও নিম্নাঞ্চলের রাস্তা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। যার কারণে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
আজ (২০ মে) মঙ্গলবার
সকালে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে গত সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে রংপুর নগরীর মুলাটোল, বাবু খাঁ, জুম্মাপাড়া, হনুমানতলা, গোমস্তপাড়া, মুন্সিপাড়াসহ কমপক্ষে ২০ থেকে ২৫টি মহল্লার বাড়ি ঘর এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পরেছেন। সেই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা পড়েছেন বিপদে।
রংপুর নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘর ও অলিগলি রাস্তায় প্রবেশ করেছে। নগরীর ওপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই শ্যামা সুন্দরী খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর বৃষ্টি হতে পারে।
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
This website uses cookies.