Header Premium (728×90)

আইন ও আদালত

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানার পুলিশ, এ সময় চুরি হওয়া ১টি ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে শুক্রবার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর বাজার সংলগ্ন এলাকায় ওয়াহিদুর রহমানের ১টি ছাগল চুরি হয়, ঘটনার পর ভুক্তভোগী ও এলাকাবাসী যৌথ ভাবে সন্দেহ ভাজনদের ধাওয়া করলে বন্দুয়া ব্রিজ এলাকায় ১টি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়।

এ সময় ২ জন পালিয়ে গেলেও মাঈনুদ্দিন হোসেন মুন্না (২২) নামে ১ জনকে আটক করা হয়, তার কাছ থেকে চুরি হওয়া ছাগল এবং ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মুন্নাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য ২ সহযোগী নুর নবী শান্ত (২৪) ও আব্দুল কাদের (২৩) এর নাম ও পরিচয় পাওয়া যায়, পরে পুলিশ মুন্নাকে সঙ্গে নিয়ে ফেনী সদরের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাদের ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাঈনুদ্দিন হোসেন মুন্না ফেনী পৌরসভার সার্কিট হাউস এলাকার বাসিন্দা, নুর নবী শান্ত মহিপাল এলাকার দক্ষিণ চারিপুরের বাসিন্দা এবং আব্দুল কাদেরের স্থায়ী বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় হলেও বর্তমানে তিনি ফেনী পৌরসভার সার্কিট হাউস এলাকার ১টি কলোনিতে বসবাস করছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে, এ ঘটনায় ফুলগাজী থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

saju

Share
Published by
saju

Recent Posts

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

25 minutes ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

40 minutes ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

52 minutes ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

1 hour ago

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…

6 hours ago

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান…

6 hours ago

This website uses cookies.