ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় মাদরাসা শিক্ষক নিহত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় মাদরাসা শিক্ষক নিহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

তিন মেয়ের বাবা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদরাসাশিক্ষক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০), মেজো ছেলে আবুল কালাম (৩২) ও আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮) পাঁচজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মনোহরদী থানার উপ-পরিদর্শক(এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দু’জনকে গ্রেফতার করে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় মাদরাসা শিক্ষক নিহত

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫