ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর গ্রামে আজ (১৩ মে) অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শীতলা বুড়িমাতা পূজা ও মেলা। প্রায় দেড়শ’ বছরের পুরনো এই মেলা প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার খরনা ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা থেকে শুরু হওয়া পূজায় হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন। তারা বুড়িমাতার বেদীতে প্রণাম জানিয়ে মানসা পূরণের জন্য পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশ ইত্যাদি নিবেদন করেন। পূজা বিকাল ৫টা পর্যন্ত চলে এবং পাঠাবলি দিয়ে শেষ হয় ।

মেলায় স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষজন অংশগ্রহণ করেন। এখানে রসালো লিচু, পাকা আম, তরমুজ, মিঠাই-মন্ডা, চুড়ি-ফিতা, খেলনা, কাঠের আসবাবপত্র, লোহার সামগ্রী, বাঁশ-বেতের জিনিসপত্রসহ নানা পণ্য বিক্রি হয়। শিশুদের জন্য নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে ।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেলায় আসা কিছু ব্যবসায়ী অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মোঃ তাইফুর রহমান বলেন, মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলনমেলাও, যেখানে মানুষ তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে এবং আনন্দ উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরের ঐতিহ্যবাহী টেঙ্গামাগুর বুড়িমাতা মেলা আজ

আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫