সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর গণসংযোগ।
আরিফুর রহমান তীব্র,প্রতিনিধি দৈনিক যখন সময়।
- আপডেট সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

আরিফুর রহমান তীব্র,প্রতিনিধি দৈনিক যখন সময়।
লক্ষ্মীপুর সদর ৩ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি জনাব, ড: রেজাউল করিম আজ লক্ষ্মীপুরে গণসংযোগ করেন,বিকাল ৫ টাকা থেকে তিনি শহরের চক বাজার মসজিদ থেকে শুরু করে উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে গিয়ে গণসংযোগ শেষ করেন,তিনি রিকসা চালক,গাড়ি চালক,ব্যবসায়ী, ও পথচারীদের সাথে দেখা করেছেন এবং দোয়া চেয়েছেন,
গণসংযোগে তার সাথে ছিলেন, লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি জনাব হারুনর রশীদ সহ পৌর শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ।














