সংবাদ শিরোনাম :
রামগতিতে সড়ক দুর্ঘটনায় নিহত ০১
আরমান হোসেন রাজু রামগতি উপজেলা প্রতিনিধি।
- আপডেট সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

আরমান হোসেন রাজু রামগতি উপজেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আব্বাস পাটোয়ারী বাবর (৩০) নামে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
জানা যায় নিহত ব্যাক্তি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কৃষি অফিসার। আজ
বৃহস্পতিবার (৮ই এপ্রিল) দুপুরে আনুমানিক ২টায় তিনি নিজ কর্মস্থল থেকে নিজ বাড়ি রামগতিতে ফেরার পথে রামগতি উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় (রাস্তার উপর সয়াবিন থাকায় স্লিপ কেটে) মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
















