কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নিজের দেওয়া শিয়াল মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ওই ফাঁদে দুটি মৃত শেয়াল পাওয়া যায়।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌরশহরের ২নং ওয়ার্ডের নারিকেলবাড়ি মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে এবং নুরুজ্জামান মাষ্টারের ভাতিজা বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বাড়ির পাশের তার পাট ক্ষেতে শেয়ালের উপদ্রব বেড়ে যায়। রাতে শেয়াল এসে পাট ক্ষেত ভেঙে ফেলেছে। তিনি শেয়াল থেকে ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। আজ বুধবার সকালে ফাঁদের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করেই পাট ক্ষেতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.