রাজনীতি

জনগণের ভালোবাসা ও আস্থায় ভর করে চেয়ারম্যান পদে এগিয়ে চলেছেন মোঃ তোফাজ্জল হোসেন সবুজ

আরিফুর রহমান তীব্র,সদর উপজেলা প্রতিনিধি!

১৭ বছরের কঠিন সময়ে বিএনপির দুঃসময়ে অটল থেকে জনগণের পাশে থেকে নিজেকে একজন সত্যিকারের জননেতায় পরিণত করেছেন মোঃ তোফাজ্জল হোসেন সবুজ।চন্দ্রগন্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। নেতৃত্ব শুধু পদ-পদবির নয়, বরং দায়িত্ব ও মানুষের প্রতি ভালোবাসার বিষয়।

চন্দ্রগন্জ ইউনিয়নের প্রতিটি সংকটের সময় মোঃ তোফাজ্জল হোসেন সবুজ ছিলেন মানুষের সঙ্গে, মানুষের পাশে। মামলা-হামলা, রাজনীতির নানা বাধা-বিপত্তি পেরিয়ে তিনি যেভাবে জনগণের আস্থা অর্জন করেছেন, তা আজ এলাকাবাসীর মুখে মুখে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এবং উন্নয়নের প্রত্যয়ে তার অবিচল অবস্থান তাকে আজ একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ তোফাজ্জল হোসেন সবুজ শপথ নিয়েছেন, তিনি চন্দ্রগন্জ ইউনিয়নের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ এবং মানবিক ইউনিয়ন গড়ে তুলবেন। তার ভাষায়:
“আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।চন্দ্রগন্জ ইউনিয়ন হবে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের দৃষ্টান্ত।”

চন্দ্রগন্জ ইউনিয়নের জনগণের প্রত্যাশা, পরীক্ষিত এ নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার নেতৃত্বে এলাকার প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত হবে, ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি।

জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া মোঃ তোফাজ্জল হোসেন সবুজ এখন শুধু একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন চন্দ্রগন্জ ইউনিয়নের স্বপ্ন ও সম্ভাবনার নতুন নাম।

Md Omor Sunny

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

24 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

24 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.