ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সহ আটক ৩ রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরন রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ফেনী পরশুরামে মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফেনীতে ১৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড চট্টগ্রামের ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে

কুড়িগ্রাম উলিপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম উলিপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

গাজায় ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। “হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় শোলগানে মুখরিত ছিল পুরো উলিপুর শহর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে উলিপুর মসজিদুল হুদার সামন থেকে, দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন। “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের থানা মোড়, পূর্ব মাথা, উপজেলা চত্বর, হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদুল হুদার সামনে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আকারে সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলাম সহ প্রমুখ।

বিক্ষোভে অংশ নেওয়া এ সময় বক্তারা বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে প্রতিহত করতে হবে এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে।

ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম উলিপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫