সংবাদ শিরোনাম :
রাতের শেষ প্রান্তে
কবি আব্দুস ছালাম সরদার
- আপডেট সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

কবি আব্দুস ছালাম সরদার
মাঝে মাঝে রাতের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি,
কি পেলাম, আর কি হারালাম?
সফলতার হাসি কি সত্যিই অন্তরের গভীরে পৌঁছালো?
নাকি স্বপ্নগুলো সময়ের ধুলায় ঢাকা পড়ে গেল?
সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিলো,
কিন্তু সেই উষ্ণতা কি সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিল?
নাকি বিষাদের দীর্ঘশ্বাসে হারিয়ে গেল
সেই আলো, যা একদিন পথ দেখাতো?
বিষাদগুলো দিলো অন্ধকার,
কিন্তু সেই অন্ধকারেই কি খুঁজে পেলাম নিজেকে?
প্রত্যাশার ছায়ায় দাঁড়িয়ে,
ভোরের আলোর অপেক্ষা কি এখনো বাকি?
রাত শেষের সেই নীরবতায়,
যখন আকাশের গায়ে ভোরের আলো ছুঁই ছুঁই,
আমি খুঁজে ফিরি —
হারানো সময়ের গল্প,
অপূরিত স্বপ্নের ছবি,
আর মনের গহীনে জমে থাকা
সেই কিছু না-পাওয়া আকাঙ্ক্ষা।


























