সংবাদ শিরোনাম :
কর্মের বিজ্ঞাপন
লেখক: খোকন সরদার
- আপডেট সময় : ০১:০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

কর্মের বিজ্ঞাপণ
খোকন সরদার
অল্প কিছু টাকার লোভে
মন হয়ে যায় স্বার্থ পর,
মানব সমাজের জুড়ি দিয়ে
দেশকে বানায় মেষের চর।
স্বল্প মেয়াদের পদের আশায়
হালাল হারামের নেই খবর,
নেতা নামের ডিগ্রী নিয়ে
দিনমজুর কে দেয় ফাঁপড়।
আমি কি ভাই মানুষ নই?
রিক্সাচালক বলে,
রাষ্ট্র সাজানোর নাম করে
চাঁদাবাজি চলে?
কোথায় আমার মানবতা
কোথায় ন্যায্য অধিকার?
সংস্কারের নাম করিয়া
চলছে হরদম মেছাকার।
মরলে মরুক আমজনতা
তাতে নেতার দুঃখ নাই,
দুঃখ হল পদের আসন
সারাজীবন নিবে ঠাঁই।
এই ভেবোনা তোমার পদে-
পরোয়া করে জনগণ,
সময় হলে ঠিকই পাবে
তোমার কর্মের বিজ্ঞাপণ।














