ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে মশাল মিছিল
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ঢাকা সহ সারা বাংলাদেশ ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মশাল মিছিল করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ।
৯ মার্চ রবিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে অংশ গ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না বরং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। সর্বোচ্চ শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন নারী শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র্যাপিস্ট, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে, জাহাঙ্গীর করে কি, খায় দায় ঘুমায় নাকি, এমন স্লোগান দিতে থাকেন।
সমাবেশ থেকে নারী শিক্ষার্থীরা বলেন, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবুন, আমরা ভয়ে থাকি কখন কে আমাদের শরীরে তার কালো হাত দেয়, আমরা নিরাপত্তা চাই, আমরা চাই না বাইরে বের হলেই আমাদের উপর কেউ লোলুপ ও খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকুক, ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়, যতদিন এদের বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গিয়ে তাঁদেরকে পদত্যাগে বাধ্য করবো।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.