ফখরুল আলম সাজু
১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে, দেশে পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা, গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে, সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে, ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবেনা, তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে, ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া সংবাদ পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তিতে ফেলা যাবেনা, যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন, যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে।
বিগত সরকার ২০১৮ সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে মুলা ঝুলিয়ে একের পর এক আইন প্রণয়ন করে কণ্ঠরোধের চেষ্টা করেছিল, এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি।
আগামী ৭মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিকদের দাবি সমাবেশ সফল করতে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে,
নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান জানান।
১ মে শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা গুলো বলেছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
শোভাযাত্রায় বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নেত্রী ফাতেমা আক্তার, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমএ মান্নান, সাংবাদিক মারিয়া আক্তার, রোমানা সানজু প্রমূখ।
এ সময় ফরিদপুরে বালুদস্যুদের আক্রমনের শিকার সাংবাদিক সাজ্জাদ ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে শোভাযাত্রায় যোগ দেন। কিভাবে দস্যুরা তার হাত পা ভেঙে দেয় তার বর্ণনা করলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।
আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন সপ্তাহের গুরুত্ব তুলে বক্তব্য রাখেন।
এ আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
১-৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, সাংবাদিক প্রশিক্ষণ, মিট দ্যা প্রেস, প্রীতি ফুটবল ম্যাচ ও ৭ মে ঢাকায় সাংবাদিকদের দাবি সমাবেশ। সারাদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা সপ্তাহটির উদ্বোধনী শোভাযাত্রা, কেক কেটে ও বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেছে। এতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশগ্রহণ করেন।
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস উপলক্ষে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
This website uses cookies.