Header Premium (728×90)

আন্তর্জাতিক

ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক অধিকার, ঐক্য এবং ন্যায্য দাবির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা “দুনিয়ার মজদুর এক হও” এবং “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগান দিয়ে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় নিমতলা মোড়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসান মোল্লার সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মখলেছার রহমান নবাব, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলা প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, বিএনপি নেতা দারুল ইসলামসহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দগণ।

বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং জাতীয় উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন। তারা শ্রমিক সমাজের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে ফুলবাড়ীর বিভিন্ন শ্রমিক সংগঠন, তাদের অঙ্গসংগঠনের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

saju

Recent Posts

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

4 minutes ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

1 hour ago

ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…

19 hours ago

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…

20 hours ago

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

20 hours ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

1 day ago

This website uses cookies.