ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
১ মে শুক্রবার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়, বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন, এতে প্রায় ১ ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন ৩ দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে, তবে ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।
একজন সিএনজি চালক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে, বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি, তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
তিনি বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক ভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোনে বিষয়টি অবহিত করেন, মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।
এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস উপলক্ষে…
This website uses cookies.