ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নুর ম্যানশন নামের একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ফার্নিচার মার্কেটেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ ফার্নিচার মার্কেটে আগুন দেখতে পান। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও জোনের ৫ টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ওসমান গনি বলেন, ফার্নিচার মার্কেটে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও থেকে ৫ টি ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ইলেকট্রিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত করে জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫