ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৩

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৭:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। এর আগে গত সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো: সজিব (৩৮) ও মো: খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় পৃথক দিনে দুটি ডাকাতির ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০৭:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫