ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশু পূত্রের প্রাণ

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশু পূত্রের প্রাণ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেচকরিয়ায় বাস ও পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত ও বাসের ১৪ যাত্রী আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদ এর স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম।চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমূখী যাত্রীবাহী হানিফ বাসের সাথে কক্সবাজারমুখী পাথরবোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আফরিন নিগার। এসময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত শিশু আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো জানান, আইরিন নিগার প্রত্যাশী নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থায় কর্মরত। কর্মস্থল থেকে শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারা শ্বশুর বাড়ি যাওয়ার পথে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা নামক এলাকায় বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় সড়কে ঝরলো মা ও শিশু পূত্রের প্রাণ

আপডেট সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫