ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪০৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল ২ জন বিদেশি নাগরিক নিয়ে অনেকটা গোপনেই পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

(২৭ জানুয়ারি) শুক্রবার
বিকেলে কালীগঞ্জ উপজেলার শৌলমারী গ্রামে তিস্তার চরাঞ্চল পরিদর্শন করেন তিনি।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর বুকে জেগে উঠা বালু চরে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন চাষিরা। শৌলমারী চরাঞ্চলের চাষিরা প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে নিজ নিজ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। হঠাৎ কয়েকটি দামি গাড়ি চরে প্রবেশ করলে প্রথম দিকে চমকে উঠেন মাঠে কাজ করা চাষিরা। পরে গাড়ি থেকে নেমে আসেন বাণিজ্যমন্ত্রী। সাথে ছিলেন স্পেনের ২ জন নাগরিক।

গাড়ি থেকে নেমে মন্ত্রী বিদেশি নাগরিকদের সাথে কথা বলতে বলতে চরাঞ্চলের অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখান। চরবাসীর সুখ দুঃখ এবং চাষাবাদ জীবন জীবিকা নিয়েও চাষিদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বন্যা, নদী ভাঙন আর খরার সাথের নিত্য লড়াই করে চালানো জীবন কাহিনীও বর্ণনা করেন চাষিরা। ভিটে মাটি হারানোর বেদনাও অকুতভয়ে জানান চাষিরা।

জন্মলগ্ন থেকে খনন না করায় তলদেশ ভরাট হওয়া তিস্তা সামান্য পানিতেই দুই তীরে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনে দিশেহারা হয় তিস্তাপাড়ের মানুষ। তাই তিস্তা খনন করে দুই তীরে বাঁধ নির্মাণের যে দাবি দীর্ঘ দিন ধরে করে আসছে তিস্তাপাড়ের মানুষ সেই দাবি পূরণে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান স্থানীয় চাষিরা।

বিদেশি নাগরিকরাও চাষিদের সাথে কথা বলেন। তাদের চাষাবাদ পদ্ধতি ও ফসলের ধরন নিয়ে কথা বলেন। এছাড়া চরবাসীর জীবনমান নিয়েও চাষিদের সাথে কথা বলেন তারা। তবে বিদেশি নাগরিকরা চরাঞ্চলের ভুট্টা চাষের ব্যাপারে বেশ খোঁজ খবর নিয়েছেন। বিদেশি নাগরিকরা কৃষি বিষয়ে কোনো কাজে এসেছেন বলে চাষিদের ধারণা।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সাথে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি চাষাবাদ ও জীবনমান নিয়ে চরাঞ্চলের চাষিদের সাথে কথা বলেন। বিশেষ করে চরাঞ্চলের ভুট্টার চাষাবাদের বিষয়ে কথা বলেছেন। সম্ভবত উন্নত জাতের ভুট্টার চাষাবাদের বিষয়ে যাচাইয়ের জন্য স্পেনের দুজন নাগরিকসহ এসেছেন। বিদেশি নাগরিকরা কৃষি উৎপাদন ও বিপণন বিভাগের হতে পারে। তাদের উদ্ভাবিত উন্নত জাতের ভুট্টার চাষাবাদের জন্য হয়তো এসেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আপডেট সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩