ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার (২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করে। আশংকাজনক অবস্হায় রংপুরে নেওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪