ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট টাইফুন চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর চীনের দিকে পুলিশের জন্য ৫৮৩০ গাড়ি কেনার প্রস্তাব, ভাঙ্গা-বরিশাল চারলেনের আশা রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা আসিফ আকবরের গাড়িতে গুলি: নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন বরুড়ায় বাগান থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-অধিকৃত ইউক্রেনের ওলেশকি শহরে একটি সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। এই যুদ্ধবিরতি আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো অবরুদ্ধ শহরটিতে জরুরি ত্রাণ পৌঁছানো, মাইন অপসারণ এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ওলেশকি শহরে প্রায় ২৪ হাজার মানুষের বসবাস ছিল। বর্তমানে সেখানে আনুমানিক ১ হাজার ৭০০ থেকে ২ হাজার প্রবীণ ও অসুস্থ মানুষ আটকা পড়ে আছেন। খাদ্য ও ওষুধের সংকটে থাকা এসব মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোই এই যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য। এই চুক্তির পেছনে মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। এর আগে তিনি ইউক্রেনের অপহৃত শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগেও যুক্ত ছিলেন। শহরটির মানবিক পরিস্থিতি নিয়ে পোপ লিও উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, চলমান সংঘাতের অবসানে আগামী নভেম্বরের প্রথমার্ধে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে নতুন করে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে আলোচনা সুইজারল্যান্ডেও সম্প্রসারিত হতে পারে। তবে স্থায়ী শান্তিচুক্তির জন্য ইউক্রেনের সার্বভৌমত্বের সুরক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তা এবং আগামী ১০ বছর দেশটির সেনাবাহিনীকে কার্যকর রাখার জন্য সামরিক অর্থায়নের শর্ত পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি।

শান্তি উদ্যোগের অংশ হিসেবে গত শুক্রবার (২৩ অক্টোবর) ইউক্রেন ও রাশিয়া ২৭০ জন করে মোট ৫৪০ জন বন্দি সেনা সদস্য বিনিময় করেছে। ইউক্রেনের প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, চার বছরের সংঘাতে দেশটির ১৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ৭৬২ জন শিশু।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি

আপডেট সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬