ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট টাইফুন চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর চীনের দিকে পুলিশের জন্য ৫৮৩০ গাড়ি কেনার প্রস্তাব, ভাঙ্গা-বরিশাল চারলেনের আশা রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা আসিফ আকবরের গাড়িতে গুলি: নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন বরুড়ায় বাগান থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইবার হামলার ঝুঁকি এড়াতে জরুরি নিরাপত্তাজনিত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা 'The Service is under Maintenance' শীর্ষক একটি বার্তা দেখতে পান। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণেই সেবাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এটি শিগগিরই পুনরায় চালু করা হবে।

বিশ্বজুড়ে ইন্টারনেটের একটি বড় অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ওয়েবসাইট সতর্কতামূলকভাবে বন্ধ রাখার ঘটনা ঘটছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, হ্যাকাররা এসব ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে সিস্টেমে প্রবেশ করতে পারে এবং ক্ষতিকর কোড চালাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এই ত্রুটিগুলো সংশোধনে বর্তমানে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আপডেট সময় : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬