ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে, তেহরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের কট্টরপন্থি নেতৃত্বের কারণে ওয়াশিংটনের পক্ষে ইরানের সঙ্গে কোনো স্থায়ী শান্তি চুক্তি বা সমঝোতায় পৌঁছানো অত্যন্ত কঠিন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রুবিও জানান, ইরানের মূল ক্ষমতা শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকায় দুদেশের সম্পর্কের বরফ গলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরানি শাসকদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন। দুর্ভাগ্যবশত, তারা দক্ষ আলোচক নয় এবং কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও যোগ করেন যে, তারা ধর্ম দ্বারা পরিচালিত হওয়ার কারণে তাদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জটিল।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুপক্ষ দুবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এমনকি জুন মাসে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি’ নামে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। এছাড়া সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করে ইরানের পার্লামেন্টের স্পিকার ও সরকারের শীর্ষ মুখপাত্র বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ঘালিবাফ জানিয়েছেন, ওয়াশিংটনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান কোনো ধরনের আলোচনায় বসবে না।

সাক্ষাৎকারে রুবিও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার তীব্র সমালোচনা করেন। তিনি এই কৌশলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘নজিরবিহীন’ হিসেবে আখ্যায়িত করে নাৎসি বাহিনীর সাবমেরিন কৌশলের সঙ্গে তুলনা করেন। রুবিও আরও বলেন, “আমরা এমন একটি দেশকে দেখছি, যারা প্রকাশ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিচ্ছে। এটি এমন একটি বিষয় যার নিন্দা জানাতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সে বৈঠকে বাঘের ঘালিবাফ বলেছেন, তেহরান ওয়াশিংটনকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৭টি শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না তেহরান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও

আপডেট সময় : ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬