ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটবীজ উৎপাদনে উৎসাহ বাড়ছে কৃষকদের রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ধর্মের কারণে মানুষের মধ্যে যেন প্রতিবন্ধকতা না হয়: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুপস্থিত জামায়াত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী দায়িত্বের সীমালঙ্ঘনে কঠোর প্রধানমন্ত্রী, পদ ছাড়লেন দুই নেতা

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী তার বাস থামান।

কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২: ২০আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১২: ৩৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬