এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত
- আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ তাদের ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় আসার পর সিলেকশন কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই দল চূড়ান্ত করেছেন। টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল সর্বসাকুল্যে দুই সপ্তাহ ধরে অনুশীলন চালিয়েছে।
আগামী ২৭ অক্টোবর ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। বাংলাদেশ দলের ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে এবং এজন্য আগামীকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করা হবে। সাধারণত এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশ সেখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। উল্লেখ্য, এশিয়ান গেমসে বাংলাদেশ সপ্তম স্থান অর্জন করেছিল।
দল গঠনের ক্ষেত্রে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমনকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন। বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা হলেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।




























