সংবাদ শিরোনাম :
আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বইমেলার এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh


























