সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাসনেহেনা আক্তার (৩০) নামে তিন সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাহাবুদ্দিনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শাহাবুদ্দিন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বয়স ৪৬ বছর।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

























