ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আগারগাঁও লিংক রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ঘটনার সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। তারা চারপাশ পর্যবেক্ষণ করার পর দুটি ককটেল ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশি তথ্য অনুযায়ী, তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছে।

ঘটনাস্থলে নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ইবনে মিজান আরও জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ফুটেজগুলো সংগ্রহ করে ঘটনার বিস্তারিত বিশ্লেষণ ও জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬