ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

উচ্ছেদ অভিযানে সম্বল হারানো বৃদ্ধের পাশে ডিএনসিসি প্রশাসক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১০ নম্বরে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানে নিজের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন এক বৃদ্ধ। অভিযানের সময় তার রিকশা মেরামতের প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ একটি ছোট বাক্স নষ্ট হয়ে যাওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টনের নজরে আসে।

ঘটনাটি জানার পরপরই ডিএনসিসি প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে খুঁজে বের করেন এবং বৃহস্পতিবার তাকে নিজের অফিসে ডেকে পাঠান। সেখানে তিনি ওই বৃদ্ধের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেন, উচ্ছেদ অভিযান মানেই যে কেবল অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া, তা নয়। এর আড়ালে থাকা সাধারণ মানুষের কষ্ট এবং তাদের জীবিকার বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উচ্ছেদ অভিযানে সম্বল হারানো বৃদ্ধের পাশে ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬