ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে দুটি ভিন্ন স্থানে এই 'সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট' হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, এসব স্থানে ভারতীয় মদদপুষ্ট 'ফিতনা আল-খাওয়ারিজ' ও 'ফিতনা আল-হিন্দুস্তান'-এর সদস্যরা ঘাঁটি গেড়েছিল। হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলেও পাকিস্তান দাবি করেছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিল। দেশটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি এখনো অব্যাহত রয়েছে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়েছে বলে ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে। পাকিস্তান বারবার কাবুলকে আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এলেও আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২

আপডেট সময় : ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬