ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

উজিরপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ইয়াসির ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শারীরিক প্রতিবন্ধী ইয়াসির বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটি পরিবারের চোখ এড়িয়ে পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

উজিরপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬