ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা

ইয়ামালজাদুতে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেভিয়ায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের শুরু থেকেই ১৯ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল তার দুর্দান্ত পারফরম্যান্সের ঝলক দেখিয়েছেন। ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন তিনি।

ইয়ামালের গোলের পর ক্রোয়েশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করে এবং দিওন বেলিয়োর গোলে সমতা টানে। তবে স্বাগতিকরা বেশিক্ষণ সমতায় থাকেনি; কিছুক্ষণ পরেই মার্ক পুবিল গোল করে স্পেনকে আবারও লিড এনে দেন। বিরতির পর ইয়ামাল নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন। এছাড়া দলের আরেকটি গোলেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নিকো উইলিয়ামস স্পেনের হয়ে চতুর্থ গোলটি করেন। ইয়ামালের আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইয়ামালজাদুতে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আপডেট সময় : ০৮:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬