ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকচক্র: দায় কার? প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড মার্কিন নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত করছে ইরান শ্রমিক অসন্তোষে স্বৈরাচারের অর্থায়নের পরিষ্কার তথ্য আছে: রাজশাহীতে প্রধানমন্ত্রী সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের ঘাট বাড়ল ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বিত মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন এই দর ঠিক করা হয় এবং সকাল ১০টা থেকে তা সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার কোনো সুযোগ নেই। তবে গহনার ডিজাইন ও নকশাভেদে মজুরি যুক্ত হবে।

উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি ভরি ৭ হাজার ১১৫ টাকা কমানোর পর ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। সব মিলিয়ে দুই দফা কমার পর বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকায়।

তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

আপডেট সময় : ১০:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬