ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: দ্রুত চার্জশিট ও সুবিচারের আশ্বাস আরপিএমপির কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস নেই, অচল কলকারখানা সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির যৌথ আলোচনায় আগামী ২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, জীবননগর ও ঝিনাইদহ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় বাস মালিক সমিতির এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়ে অটোচালক ও আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে যে মারামারির ঘটনা ঘটেছে, তাতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এছাড়া যাত্রী তোলা নিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইজিবাইকের রং নির্ধারণ ও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লোকাল বাস সার্ভিস বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।

শ্রমিক ও মালিক সংগঠনের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, তাদের এসব দাবি আগামী ৩০ আগস্টের মধ্যে পূরণ করা না হলে ৩১ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আলোচনার জন্য আগামী ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

আপডেট সময় : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬