ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন

লালমোহনে ৫০ ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকায় পুলিশ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। স্থানীয় দুলা মিয়া চৌকিদারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. কাজল ইসলামের ছেলে মো. হাসিবুল্লাহ শামিম (২৫), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহর ছেলে মো. মাহমুদুল হাসান (২৪), পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার দুলাল খন্দকারের ছেলে মো. নূরনবী (২৪) এবং একই এলাকার মধ্যপাঙাশিয়া গ্রামের মোন্তাজ মিস্ত্রির ছেলে মো. মনির (২৫)।

লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান জানান, আটককৃতদের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত চার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমোহনে ৫০ ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬