ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চৌগাছায় সার বাজারে প্রশাসনের মনিটরিং, ১০ হাজার টাকা জরিমানা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউট কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এই সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। উভয় পক্ষই এই অংশীদারত্বকে ভবিষ্যতে আরও উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উল্লেখ করেন যে, বিএনপি-নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে, যা বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথা জানান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশকে সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম হিসেবে অভিহিত করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সৌদি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী। এছাড়া তিনি সৌদি আরবের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০: ১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০: ২২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বৈঠক

আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬