ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

নেপালে বন্যায় নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক, কোন দেশের কতজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘হিমালয়কন্যা’ নেপালে বুধবার আঘাত হানা আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত চার শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছেন। দেশটির পর্যটন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ পর্যটকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নেপালের এই দুর্যোগে ১৩০ থেকে ১৩৩ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, নেপালের পর্যটন বোর্ডের মুখপাত্রের বরাতে অন্তত ৪৭ জন মার্কিন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের তালিকায় ৩৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, নিখোঁজ ৩৪ জন অস্ট্রেলীয়কে উদ্ধারে ক্যানবেরা নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এছাড়া কানাডার দূতাবাসের মুখপাত্রের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে ২৪ জন কানাডিয়ান রয়েছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত এলাকায় থাকা তাদের অন্তত ১১ জন নাগরিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে জানিয়েছে, তাদের ৯ নাগরিক নিখোঁজ রয়েছেন, যারা দুর্গত এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। এছাড়া আরও ১০ জন দক্ষিণ কোরীয় সেখানে আটকা পড়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নেপালে নিযুক্ত জাপানি দূতাবাস তাদের পাঁচজন নাগরিকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। নিখোঁজ জাপানিদের উদ্ধারে অনুসন্ধান চালানোর জন্য নেপাল সরকারকে অনুরোধ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক, কোন দেশের কতজন

আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬