অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্বোধনের মধ্য দিয়ে বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত হবে। উদ্বোধনের পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান।
মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এসব এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।




























