ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও গভীর করার লক্ষ্যে নবনিযুক্ত রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে শি জিনপিং বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে উভয় দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে কাজ করেছে। তিনি আরও বলেন, নিজ নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে এবং আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন শি জিনপিং। নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ ধরনের সহযোগিতা আরও গভীর হলে তা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে এবং এর সুফল দৃশ্যমান হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

আপডেট সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬